Posts

শিশুদের কৃমির সমস্যা - কিছু ভুল ধারণা \জানুন সঠিক সমাধান। WORM PROBLEM IN CHILDCARE

Image
কমবেশি কৃমির উপদ্রব প্রায় সব বাচ্চারই হয়। কৃমি একটি কেঁচোজাতীয় পরাশ্রয়ী ( parasite )প্রাণী যা মানুষের দেহে বিশেষ করে অন্ত্রে বাসা বাঁধে ও পুষ্টি আহরণ করে বেঁচে থাকে। তবে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলে এর থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব ও শিশুদের কৃমি আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা সম্ভব। গুঁড়ো কৃমি : গুঁড়ো কৃমির দ্বারাই শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়।এরা দেখতে সুতোর মতন আর লম্বায় আধ সেন্টিমিটার। এদের কুঁচো কৃমিও বলা হয়। এর উপদ্রবে শিশুর মলদ্বার চুলকোবে ও মলদ্বার ফাঁক করলে দু -চারটে কৃমি কিলবিল করতে দেখা যাবে। অনেক সময় পায়খানার সাথে এই গুঁড়ো কৃমি পড়ে। সাধারণতঃ এই কৃমি রাত্রে মলদ্বারে চুলকায় বেশি। হাত দিয়ে চুলকালে এর ডিমগুলো নখে আটকে থাকে। এবার নখ মুখে দিলে ডিমগুলো পেটে  চলে যায়। পেটে ডিম্ ফুটে বাচ্চা বের হয়। এইভাবে একটি শিশু নিজের কৃমি দ্বারা নিজেই বার বার সংক্রামিত হতে পারে। এছাড়া এই ডিম্ পায়খানার সাথে বা বিছানার চাদরে লেগে থাকতে পারে ও সেখান থেকে অন্যের পেটে চলে যেতে পারে।তাই গুঁড়ো কৃমির উপদ্রব বাড়িতে একজনের হলে অন্য সকলের সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কৃ...

উপোস করলে শরীরে কি উপকার হয় জানেন কি ? জেনে নিন আর শুরু করুন এই দুর্গাপুজো থেকেই। Benefit of fasting in Durgapuja.

Image
মানব জীবনে সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভের প্রয়াসে উপবাস তত্ব একটা সুগম পথ। আয়ুর্বেদ মতে "লঙ্ঘনং পরমঔষধম" । এর তাৎপর্য,উপবাস সর্বরোগের পরম ঔষধ। সুতরাং আমাদের সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভের জন্য উপবাস বিধি একান্ত আবশ্যক।শ্রমের পর যেরকম বিশ্রাম প্রয়োজন সেরকম পরিপাক যন্ত্রেও বিশ্রাম প্রয়োজন  এবং সেটা একমাত্র উপবাসেই সম্ভব।আমাদের পেটের মধ্যে কিরকম অবস্থা তা আমরা কখনো দেখতে পাই না, কিন্তু কল্পনা করুন একটা জায়গায় মাটিতে দীর্ঘদিন জল ঢাললে যেরূপ মাটিতে পচে বজ বজ করে এবং নানারকম জীবাণু জন্মায় সেরকম পেটের ঐ ফুলের মতো নরম জায়গায় দীর্ঘদিন ক্রমাগত খাদ্যরস নিঃসরণের ফলে জায়গাটি বজ বজ করে এবং তাতে নানা প্রকার জীবাণু বাসা বাঁধে এবং এর থেকেই নানা রোগের সৃষ্টি হয়।ভেজা মাটিতে জল ঢালা বন্ধ করে শুকিয়ে নিলে যেমন মাটি জীবাণুমুক্ত হয় তেমনই আমাদের পেটের মধ্যে যদি মাঝে মাঝে খাবার দেওয়া বন্ধ রাখি তাহলে ঐ জায়গাটি শুকিয়ে যায় এবং তা জীবাণুমুক্ত হয়। ফলে নানাপ্রকার রোগের থেকে আমরা নিরাপত্তা পাই। সুতরাং শাস্ত্রমতে আমাদের এই উপবাস বিধি রোগ বিনাশের উৎকৃষ্টতম পন্থা।এইজন্যই মুসলমান সম্প্রদায়ের মধ্যেও ধ...

মশলার হলুদ খাচ্ছেন- এর উপকার জানেন কি?/benefits of cooking spice haldi

Image
মশলার হলুদ খাচ্ছেন- এর উপকার জানেন কি?           "হলুদ" -  গৃহিণীর রান্নাবান্নার একটি অপরিহার্য মশলা। বিজ্ঞানীরা বিস্তর গবেষণায় দেখেছেন যে নানা রোগ সারাতে ও প্রতিরোধে হলুদ এক অব্যর্থ দাওয়াই। অতীতের দিনে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা হলুদের নানা অংশ বিশেষ করে পাতা, ফুল বা ছাল -এর নির্যাস চিকিৎসার কাজে ব্যবহার করতেন।বর্তমানে বিজ্ঞানীরা আধুনিক গবেষণার মাধ্যমে লক্ষ্য করেছেন যে এসব নির্যাসে উপকারী ও অপকারী দুধরণের উপাদানই থাকে। তাই আধুনিক বিজ্ঞানীদের মুখ্য উদ্দেশ্য হল উপকারী বা সক্রিয় উপাদানকে আলাদা করে সেই উপাদানগুলোর সঠিক পরিমাণ বা মাত্রা নির্ধারণ করা, যাতে করে কম পরিমানে প্রয়োগ করেও সহজে রোগ সারানো যায়।             বিজ্ঞানীরা আরও লক্ষ্য করেছেন যে হলুদের নির্যাসের বেশিরভাগ অংশটাই সক্রিয় বা উপকারী অর্থাৎ এদের ভেষজ গুন নিঃসন্দেহে অকল্পনীয় আর বাকি অংশের মধ্যে অপকারী উপাদান একেবারেই নগন্য। মূলতঃ সেই অংশের মধ্যে খুব বেশি পরিমানে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলেও বিষক্রিয়া বা টক্সিক এফেক্ট প্রায় নেই বললেই চলে।         ...

Medicine for weight gain, which is safe. /মোটা হওয়ার ওষুধ, কোনটি সঠিক জেনে নিন।

Image
মোটা হওয়ার ওষুধ , কোনটি সঠিক জেনে নিন। অনেকেই রোগা শরীরকে স্বাস্থবান করার জন্য কিংবা ওজন বাড়ানোর জন্য নানারকার ওষুধ খোঁজ করে থাকেন বা খেয়ে থাকেন। চট্জলদি বা রাতারাতি মোটা হওয়ার জন্য কেউ জিমে যান, নানারকম প্রোটিন পাউডার ,ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। কিন্তু কিছু মানুষ নানা প্রকার ক্ষতিকারক ট্যাবলেট বা ওষুধ খেয়ে থাকেন যার পার্শ্বপ্রতিক্রিয়া ভয়ানক রকমের খারাপ প্রভাব ফেলে মানুষের শরীরে। অনেকেই এই ওষুধগুলি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে চলেছেন কোনও ডাক্তারের পরামর্শ ছাড়া কিংবা লোকমুখে ভ্রান্ত প্রচার দ্বারা।এই ধরনের ওষুধগুলি খেলে খুব দ্রুত ফল চোখে পড়ে এবং ব্যবহারকারি নিজে তার দৈহিক পরিবর্তন অনুভব করে।  কারণ এগুলো সবই দ্রুত কার্যকরী স্টেরোয়েড। যার ব্যবহার চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী অন্য কোনো রজার জন্য বিশেষ কার্যকরী। তাই চিকিৎসকরা বিশেষ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে খুব কম দিনের জন্য নানা সাবধানতা অবলম্বন করে ব্যবহার  করে থাকেন। কিন্তু সাধারণ মানুষ এইসব স্টেরোয়েড ওষুধ নিজেদের ইচ্ছামতো অনির্দিষ্টকাল ধরে মোটা হওয়া বা ওজন বৃদ্ধির জন্য খেয়ে যান। এইসব স্টেরোয়েড ওষুধের পার্শ্বপ্রতি...

E-prescription started at West Bengal/ বাংলায় চালু হলো ই -প্রেসক্রিপশন

Image
বাংলায় চালু হলো ই -প্রেসক্রিপশন   অবশেষে বাংলায় চালু হলো ই -প্রেসক্রিপশন ।পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী এখন থেকে সরকারি হাসপাতালে প্রেসক্রিপশনে ওষুধের ডোজ বাংলায় লিখতে হবে।বিধান নগর মহকুমা হাসপাতালে সর্বপ্রথম বাংলায় ওষুধের ডোজ লেখা প্রেসক্রিপশন চালু হয়েছে। নিত্যাদিনের ভোগান্তি মেটাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী ধীরে ধীরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে বাংলায় ওষুধের ডোজ লেখা ই -প্রেসক্রিপশন চালু হবে।ওষুধের ডোজের ভাষা বাংলায় হওয়ায় রোগীরা তা সহজেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় শুধু রোগীরাই নয়,ওষুধের দোকানের কর্মচারীরাও ঠিকমতো প্রেসক্রিপশন বুঝতে পারেন না ফলে রোগীদের ওষুধের ডোজ সম্বন্ধে ঠিকমতো বোঝাতে পারেন না। তাছাড়া ডাক্তারবাবুদের হাতের লেখা সংক্রান্ত সমস্যাও অনেক ক্ষেত্রে অসুবিধার কারণ হয়। তাছাড়া প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত নির্দেশ বুঝতেও অনেক অসুবিধা হয়। আউটডোরে রোগীর ভিড়ে সব রুগীকে ওষুধের ডোজ খুঁটিয়ে বুঝিয়ে দেওয়া  ডাক্তারবাবুদের পক্ষে সবসময় সম্ভব হয় না।তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে চালু হওয়া এই নতুন প্রকল...

Sextual disorder- Reason and easy remedies / যৌনরোগ -কারণ ও সহজ সমাধান

Image
যৌনরোগ -কারণ ও সহজ সমাধান  যারা বুক ধড়ফড় করলে কার্ডিওলোজিস্টের কাছে যান, পেটের গন্ডগোল হলে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট,পেচ্ছাবের সমস্যা হলে ইউরোলজিস্ট এর কাছে যান - এম.বি.বি.এস. বা এম.ডি. ডাক্তারের উপর ভরসা করতে  পারেন না - তারাই আবার যৌন সমস্যা হলে সবার আগে পৌঁছে যান কিছু হাতুড়ে,ভুয়ো ডাক্তারের কাছে, বা ভেষজ দৈব ঔষধ বিক্রয়কারী কিছু প্রতারকের কাছে। এর কারণ কি? অনেকগুলি কারণের মধ্যে প্রধান কারণ হল যৌন সমস্যা সম্পর্কে অহেতুক সংকোচ, লজ্জা,গোপনীয়তা, দ্বিধা,দ্বন্দ,কুসংস্কার মনে পুষে রাখা। যৌন সমস্যা আর পাঁচটা শারীরিক অসুখের মতোই - তা যে কোন মানুষের যে কোনো সময় হতে পারে -এই সহজ সত্যটাকে মেনে নিতে না পারা। দ্বিতীয় কারণ হল যৌন বিশারদ কে সে সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা।কেউ ভাবেন এটা স্কিন স্পেশালিস্ট এর বিষয়,কেউ ভাবেন ইউরোলজিস্ট এর বিষয়,কেউ ভাবেন এটা এন্ডোক্রিনোলজিস্ট এর বিষয়| বাস্তব সত্য হলো যে প্রায় ৮০ শতাংশ যৌন সমস্যাই মানসিক। তাই যৌন রোগ অনুভব করলে সর্বাগ্রে মানসিক ডাক্তারের দ্বারস্থ হওয়া প্রয়োজন। যৌন সমস্যা নিয়ে জনগনের বিভ্রান্ত হওয়ার পিছনে কিছু প্রতারক ঔষধ বিক্রেতা ও ...

STROKE - A BRIEF DISCUSSION / স্ট্রোক কি ? কিভাবে বাঁচবেন । হঠাৎ স্ট্রোক হলে কি করবেন ।

Image
স্ট্রোক কি ? কিভাবে বাঁচবেন  হঠাৎ স্ট্রোক হলে কি করবেন  প্রথমেই  যে প্রশ্ন মনে জাগে তা হল 'স্ট্রোক অসুখটা কি ' এবং তা মানুষের বা সমাজের কাছে কতটা গুরুত্ত্বপূর্ণ ।সহজভাবে বলতে গেলে এটা মূলতঃ মস্তিষ্কের রক্ত সঞ্চালনে ব্যাঘাতজনিত একটি অসংক্রামক রোগ। যার চলতি নাম "Brain Attack" বা স্ট্রোক।হার্ট এটাক এর মতো এই রোগেও দ্রুত এবং জরুরি চিকিৎসা দরকার ।যখন মস্তিষ্কের একটা বিরাট অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তখন স্ট্রোকের ভয়াবহতা বেড়ে যায়। স্ট্রোকের লক্ষ্মণগুলি খুব বিচিত্র ও বিক্ষিপ্ত। Heart Attack এর মতো একরকম হয় না। যদিও স্ট্রোক মস্তিষ্কের অসুখ,তার লক্ষনগুলোর সাথে মাথার সম্পর্ক বেশিরভাগ সময় থাকে না যে জন্যে সাধারণের কাছে সহজে ধরা পড়ে না। তার কারণ হল মস্তিষ্কে যে জায়গার রক্ত সরবরাহ ব্যাহত হয়, তার কর্মহীনতার প্রকাশ হবে স্ট্রোকের লক্ষন বা উপসর্গে।যেহেতু মস্তিষ্কের বিভিন্ন জায়গার কাজ আলাদা, যেমন -হাত -পা সঞ্চালন করা,শরীরের নানা অংশের অনুভূতি পাওয়া,সজাগ থাকা ,কথা-বলার ক্ষমতা ,বুদ্ধি ,প্রতিভা ইত্যাদি। সেই মতো স্ট্রোকের লক্ষণ হতে পারে Paralysis (পক্ষাঘাত),অজ্ঞান হওয়া ,স্মৃতিশক্তি...